আলমডাঙ্গা হিসাবরক্ষণ অফিসের অডিটরকে বিদায় সংবর্ধনা

আপলোড তারিখঃ 2024-08-22 ইং
আলমডাঙ্গা হিসাবরক্ষণ অফিসের অডিটরকে বিদায় সংবর্ধনা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলা হিসাবরক্ষণ অফিসের অডিটর আবু ইকবালকে অবসরজনিত বিদায় সংবর্ধনা দেয়া হয়েছে। গতকাল বুধবার অবসর গ্রহণ করায় দুপুর ১২টার দিকে তাকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা হিসাবরক্ষণ অফিসার শহিদুল ইসলাম। বিদায়ী অডিটর আবু ইকবাল বলেন, ‘আমার দীর্ঘ চাকরি জীবনে দেশের বিভিন্ন স্থানে কাজ করতে হয়েছে। আলমডাঙ্গা উপজেলা আমার নিজের উপজেলা, হারদী ইউনিয়নের কাটাঙ্গা গ্রামে আমার বাড়ি। আমি আলমডাঙ্গা স্কুল-কলেজে লেখাপড়া করেছি। কর্মজীবনে সততার বাইরে যাইনি। তবুও চলার পথে আমার আচরণে কেউ কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করবেন।’ উপজেলা হিসাবরক্ষণ অফিসার শহিদুল ইসলাম বলেন, ‘সিনিয়র অডিটর আবু ইকবাল সাহেব ভালো মনের মানুষ। চাকরিতে কখনও অবহেলা করতে দেখিনি। তার অবসর আমাদের জন্য কষ্টের হলেও আমরা তার আগামী জীবন স্বাচ্ছ্যন্দের সঙ্গে কাটুক এই প্রার্থণা করি।’ মেহেদী হাসানের উপস্থাপনায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অডিটর মুনসুর আলী, কম্পিউটার অপারেটর ইমরান হোসেন, জুনিয়র অডিটর সম্পা খাতুন, শহিদুল্লাহ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)