নানা অনিয়মে ৩ ব্যবসায়ীকে জরিমানা

আপলোড তারিখঃ 2024-08-22 ইং
নানা অনিয়মে ৩ ব্যবসায়ীকে জরিমানা ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় অভিযান চালিয়ে ৩ ব্যবসায়ীকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বুধবার বেলা ১১টায় আলমডাঙ্গা বাজারের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে তদারকির সময় মূল্যতালিকা প্রদর্শন না করা ও মেয়াদোত্তীর্ণ পণ্যসামগ্রী পাওয়ায় তিন প্রতিষ্ঠানকে ২৪ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

জানা গেছে, নিয়মিত বাজার তদারকির অংশ হিসেবে গতকাল আলমডাঙ্গা বাজারের বিভিন্ন স্থানে এই অভিযান চালানো হয়। অভিযানে মেসার্স শফিউল স্টোরকে পূর্বে সতর্ক করলেও নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যতালিকা প্রদর্শন না করার অভিযোগ প্রমাণিত হয়। এসময় প্রতিষ্ঠানের মালিক শফিউল হককে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯-এর ৩৮ ধারায় ২ হাজার টাকা এবং ছলেমান স্টোরের মালিক বিপ্লব মিয়াকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। পরবর্তীতে মেসার্স মা-মনি বীজ ভাণ্ডারে তদারকি করলে প্রচুর পরিমাণ মেয়াদোত্তীর্ণ শাক-সবজি ও ফলের বীজ জব্দ হয়। মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রয় ও কৃষকের সাথে প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠানটির মালিক লাল্টু মিয়াকে ৫১ ধারায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এবং জব্দকৃত মেয়াদোত্তীর্ণ বীজ জনসম্মুখে পুড়িয়ে নষ্ট করা হয়।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ বলেন, আমরা আলমডাঙ্গা বাজারের সবজি বাজার, মুদি দোকান, আলু-পেঁয়াজের আড়তসহ বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে তদারকি করেছি। এসময় ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য ক্রয়-বিক্রয়, ভাউচার সংরক্ষণ ও মূল্যতালিকা প্রদর্শন করতে বলা হয়। এছাড়া সচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অভিযানে বিভিন্ন অনিয়মের প্রমাণ পাওয়ায় তিন প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে। অভিযান পরিচালনায় সহযোগিতা করে আলমডাঙ্গা থানা পুলিশের একটি দল ও সচেতন ছাত্রসমাজ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)