চুয়াডাঙ্গা শহরে মাদক বিরোধী অভিযানে গিয়ে মিলল অস্ত্র

আপলোড তারিখঃ 2024-08-22 ইং
চুয়াডাঙ্গা শহরে মাদক বিরোধী অভিযানে গিয়ে মিলল অস্ত্র ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা শহরে মাদকদ্রব্য উদ্ধার অভিযানে গিয়ে পিস্তল, গুলি, চাকু ও নগদ ১১ লাখ টাকা উদ্ধার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এসময় শহরের মুক্তিপাড়ার মৃত আব্দুল হান্নারের ছেলে হাবিবুর রহমান রাজিব নামে একজনকে আটক করা হয়েছে। গতকাল বুধবার দুপুরে শহরের বাগানপাড়ার একটি ভাড়া বাড়ি থেকে তাকে আটক ও এসব উদ্ধার করা হয়। জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খানের নেতৃত্বে ও উপ-পরিদর্শক (এসআই) সাহারা ইয়াসমিনসহ সঙ্গীয় ফোর্স শহরের বাগানপাড়ার একটি পাঁচতলা ভবনে অভিযান পরিচালনা করে। ভবনের দ্বিতীয় তলায় অভিযান চালিয়ে রাজিবকে আটক করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। এসময় আলমারি তল্লাশি করে একটি নাইন এম এম পিস্তল, একটি ম্যগাজিন, চার রাউন্ড গুলি, দুইটি দেশীয় ধারালো অন্ত্র, দা ও নগদ ১১ লাখ টাকা উদ্ধার করা হয়।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক নাজমুল হোসেন খান বলেন, মাদক উদ্ধার অভিযানে গিয়ে পিস্তল, গুলি, চাকু ও নগদ ১১ লাখ টাকাসহ অভিযুক্ত হাবিবুর রহমান রাজিবকে আটক করতে সক্ষম হয়েছি। তার বিরুদ্ধে আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)