দর্শনায় এস্কেভেটর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা

আপলোড তারিখঃ 2024-08-22 ইং
দর্শনায় এস্কেভেটর পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দর্শনায় গভীর রাতে একটি এস্কেভেটর (মাটি-বালি কাটা ভেকু) পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার রাতে দর্শনা দক্ষিণ চাঁদপুর ছটাঙ্গা মাঠে এ ঘটনা ঘটে। গতকাল বুধবার এ ঘটনায় দর্শনা থানায় একটি অভিযোগ হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, ছটাঙ্গা মাঠে বালির উত্তোলনের কাজে ব্যবহৃত একটি এস্কেভেটর মঙ্গলবার রাতে পুড়িয়ে দিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। পরদিন সকালে বালি খোলার মালিক দক্ষিণ চাঁদপুর গ্রামের আকমত আলীর ছেলে সোহেল বালিখোলায় এসে এস্কেভটরটি আগুনে পোড়া দেখে হতভম্ব হয়ে পড়েন।

সোহেল বলেন, গতকাল রাত ১২টা পর্যন্ত এস্কেভেটরটি দিয়ে খোলায় বালি তোলা শেষে বন্ধ করে ড্রাইভারসহ আমি বাড়ি চলে আসি। সকালে বালি খোলায় এসে দেখি কে বা কারা রাতে এস্কেভটরটি পুড়িয়ে দিয়েছে। তিনি আরও বলেন, বেশ কিছুদিন আগে এস্কেভেটরটি ভাড়া করে নিয়ে এসেছি জীবননগর ঠিকাদার ব্যবসায়ী জাকাউল্লাহর কাছ থেকে।

এ বিষয়ে দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার শাহ ঘটনা সত্যতা নিশ্চিত করে বলেন, এ ব্যাপারে থানায় অভিযোগ হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)