কার্পাসডাঙ্গা ইউপির ৩ প্যানেল চেয়ারম্যানের পদত্যাগ

আপলোড তারিখঃ 2024-08-21 ইং
কার্পাসডাঙ্গা ইউপির ৩ প্যানেল চেয়ারম্যানের পদত্যাগ ছবির ক্যাপশন:

প্রতিবেদক, কার্পাসডাঙ্গা:
দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের তিন মেম্বার তাদের প্যানেল চেয়ারম্যান পদের দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন। গত সোমবার সকালে পরিষদের ১ নম্বর প্যানেল চেয়ারম্যান ও ৪ নম্বর ওয়ার্ড মেম্বার মনিরুজ্জামান, ২ নম্বর প্যানেল চেয়ারম্যান ও ২ নম্বর ওয়ার্ড মেম্বার বিল্লাল হোসেন ও ৩ নম্বর প্যানেল চেয়ারম্যান সংরক্ষিত আসনের মহিলা মেম্বার দেলোয়ারা খাতুন কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিমের কাছে পদত্যাগপত্র জমা দেন। কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদের সচিব হাসানুজ্জামানের সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন। সচিব বলেন, প্যানেল চেয়ারম্যান পদ থেকে তিনজন পদত্যাগপত্র চেয়ারম্যান বরাবর জমা দিয়েছেন।
এ বিষয়ে কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান আব্দুল করিমের সাথে কথা বলতে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করলেও তা বন্ধ পাওয়া যায়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)