মেহেরপুর জেলা-উপজেলা পরিষদ এবং পৌরসভায় প্রশাসক নিয়োগ

আপলোড তারিখঃ 2024-08-21 ইং
মেহেরপুর জেলা-উপজেলা পরিষদ এবং পৌরসভায় প্রশাসক নিয়োগ ছবির ক্যাপশন:

স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ, ২০২৪ এর আওতায় দেশের সব (৪৯৩টি) উপজেলা পরিষদের চেয়ারম্যান, ৩২৩ পৌরসভার চেয়ারম্যান ও ৬০ জেলা পরিষদের চেয়ারম্যানকে অপসারণ করেছে সরকার। সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রশাসকের দায়িত্ব দেওয়া হয়েছে। এরই পরিপ্রেক্ষিতে মেহেরপুর জেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা পরিষদের চেয়ারম্যান এবং পৌরসভার মেয়রদের অপসারণ করার পর প্রশাসক নিয়োগ করা হয়েছে।

     মেহেরপুর জেলা প্রশাসক শামীম হাসান জেলা পরিষদের প্রশাসক, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. শামীম হোসেন মেহেরপুর পৌরসভার প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক মো. তানভীর আহসান রুমান গাংনী পৌরসভার প্রশাসক, সদর উপজেলা নির্বাহী অফিসার ডা. কাজী নাজিব হাসান মেহেরপুর সদর উপজেলা পরিষদের প্রশাসক, মুজিবনগর উপজেলা নির্বাহী অফিসার মো. খায়রুল ইসলাম মুজিবনগর উপজেলা পরিষদের প্রশাসক এবং গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রতীম কুমার সাহা গাংনী উপজেলা পরিষদের প্রশাসক হিসেবে দায়িত্ব পালন করবেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)