মেহেরপুর পাটকেলপোতায় গভীররাতে সর্প দংশনে
নিজস্ব প্রতিবেদক: সর্প দংশনে মেহেরপুর জেলার পাটকেলপোতা গ্রামের হাওয়া খাতুন (১০) নামের এক শিশু চিকিৎসারত অবস্থায় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে চিকিৎসাধিন অবস্থায় শিশুটি মারা যায়। শিশু হাওয়া খাতুন মেহেরপুর জেলার পাটকেলপোতা গ্রামের মহাসিন আলীর মেয়ে।
জানা গেছে, শুক্রবার রাত আনুমানিক ৩টার দিকে হাওয়া খাতুন তার মায়ের সাথে ঘুমাচ্ছিল। হঠাত হাওয়া খাতুন ব্যথায় ছটফট করলে তার মা টের পেয়ে যায়। পরে লাইট জ্বালিয়ে দেখে ঘরের ভিতরে একটি সাপ। এই সাপটি হাওয়া খাতুনকে দংশন করেছে। পরে তারা গ্রামের একটি কবিরাজ বাড়িতে ঝাড়ফুক করে বাড়ি চলে আসে। সকালে হাওয়া খাতুনের অবস্থা অবনতি হলে তারা সকাল ৭টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করে। পরে ঘন্টা খানেক পর হাওয়া খাতুন চিকিৎসারত অবস্থায় মারা যায়।
