ইজিবাইক উল্টে দুই নারী যাত্রী আহত

আপলোড তারিখঃ 2017-09-16 ইং
ইজিবাইক উল্টে দুই নারী যাত্রী আহত ছবির ক্যাপশন:
হাসপাতালে রোগী দেখে বাড়ি ফেরার পথে শহর প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর হাসপাতালে রোগী দেখে বাড়ি ফেরার পথে ইজিবাইক উল্টে আহত হলো একই পরিবারের দুজন নারী যাত্রী। আহতরা হলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলার ডিঙ্গেদহ মানিকদিহি পাড়ার আমির হোসেনের স্ত্রী মাছুরা খাতুন (৫৫) ও তার ছোট দেবর  ইছাহাকের স্ত্রী আকলিমা খাতুন (৫০)। আহতদের গতকাল চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা বলেন, তাদের এক আত্মীয় চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি আছে। তাকে দেখে হাসপাতাল থেকে ইজিবাইকে চড়ে ডিঙ্গেদহের বাড়িতে যাচ্ছিলাম। পথিমধ্যে চুয়াডাঙ্গা শহরের কবরী রোডের মাঝখানে গতিরোধকের জেব্রামার্ক না থাকায় চালক তা বুঝতে পারেনি। ইজিবাইকের গতি না কমিয়ে একই গতিতে চালিয়ে যাওয়ার কারনে নিয়ন্ত্রণ হারিয়ে ইজিবাইক উল্টে যায়। চালকের কিছু না হলেও ইজিবাইকে থাকা দুজন নারী যাত্রীর মাথা ফেটে যায় ও শরীরের বিভিন্নস্থানে আঘাত লাগে। ঘটনাস্থলে থাকা অন্য ইজিবাইকের চালক আহতদের উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। দুর্ঘটনা কবলিত ইজিবাইকটি নিয়ে চালক সটকে পড়ে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)