মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান

আপলোড তারিখঃ 2024-08-20 ইং
মেহেরপুরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান ছবির ক্যাপশন:

নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, স্বাস্থ্যবিধি অমান্য ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে মেহেরপুর বড় বাজার এলাকায় দুই দোকানীকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল সোমবার দুপুরে পৌর শহরের বড় বাজার এলাকায় জোছনা বেকারিতে অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে আসিফ ফল ভান্ডারে মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মেহেরপুর-চুয়াডাঙ্গা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

সজল আহমেদ বলেন, পূর্বেও অভিযান চালিয়ে তাদের সতর্ক করা হয়। এরপরেও তারা নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ, স্বাস্থ্যবিধি অমান্য ও মেয়াদোত্তীর্ণ পণ্য রেখে ব্যবসা পরিচালনা করার অভিযোগে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। অভিযান পরিচালনা সহযোগিতায় ছিলেন কৃষি বিপণন কর্মকর্তা মমিনুল ইসলাম, স্যানেটারি ইন্সপেক্টর তরিকুল ইসলাম ও জেলা পুলিশের একটি দল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)