ছবির ক্যাপশন:
গ্রীম্মের ফুল রাধাচূড়া ও কৃষ্ণচূড়াই সাজবে দর্শনা কর্মসূচির উদ্বোধনে এমপি টগর
দর্শনা অফিস: নান্দনিক দর্শনার আয়োজনে ও লায়স ক্লাব অব ঢাকা রোজ গার্ডেনের সহায়তাই রাধাচুড়া ও কৃষ্ণচূড়াই সাজাতে দর্শনা কলেজ শহীদ মিনারে কর্মসূচির শুভ সূচনা করেন চুয়াডাঙ্গা-২ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আলী আজগর টগর।
গতকাল শুক্রবার বিকাল ৪টায় দর্শনা সরকারী কলেজ মাঠে শহীদ মিনারে নান্দনিক দর্শনার উদ্যোগে লায়স ক্লাব অব ঢাকা রোজ গার্ডেনের সহযোগিতায় দর্শনার দুটি এলাকা কলেজ চত্বর ও মাথাভাঙ্গা নদীর দুইপাড়ে দুই হাজার গ্রীম্মের ফুল রাধাচুড়া ও কৃষ্ণচুড়া নিয়েছে। সেই লক্ষে দর্শনা সরকারী কলেজ শহীদ মিনারে কর্মসূচির আয়োজন করেন দর্শনা সামাজিক সংগঠন নান্দনিক।
গাছ লাগনোর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এমপি টগর নান্দনিক দর্শনার প্রসংশা করে বলেন, নান্দনিক দর্শনার উদ্যোগে দর্শনা শহরের বিভিন্ন স্থানে এবং সড়কের দুধারে ও মাথাভাঙ্গা নদীর দুপাশে কৃষ্ণচুড়া, রাধাচুড়া দর্শনার শোভা বর্ধনের রূপ বৈচিত্র্যেকে বেশি বেশি নান্দনিক করে তুলবে। গ্রীস্মের ফুল রাঁধাচূড়া, কৃষ্ণচূড়াও একদিন বিশ্ব মাতাবে। নান্দনিক দর্শনার এ উদ্যোগকে এবং গাছগুলোকে বাঁিচয়ে রাখতে সকলকে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। দর্শনা কলেজ ও পৌরসভা মাঠের চারদিকে প্রায় ৪৫টি কৃষ্ণচুড়া ও রাঁধাচুড়ার গাছ লাগনো হয়।
নান্দনিক দর্শনার সদস্য ইমতিয়াজ হোসেন ও আব্দুস সামাদ আজাদ বিপ বলেন ২০০০ গাছ লাগিয়ে আগামী ১০ বছর পর দর্শনার রূপ ও বৈচিত্রের মাধ্যমে এক অন্য রকম দর্শনা শহরে সর্বত্র শোভা পাবে বলে আশা করছেন। গাছ লাগনো অনুষ্ঠানে দর্শনার বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ উপস্থিত থেকে নিজে হাতে সবাই কৃষ্ণচুড়া, রাধাঁচুড়া, সোনালু আর জারুল লাগান।
অনুষ্ঠানে ইমতিয়াজ হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন, দর্শনা পৌর মেয়র মতিয়ার রহমান, বাংলাদেশের কমিউনিষ্ট পার্টির জেলা সভাপতি এ্যাডভোকেট কমরেড শহিদুল ইসলাম, ওর্য়াকাস পার্টি জেলা কমিটির সভাপতি সৈয়দ মজনুর রহমান, দর্শনা সরকারী কলেজের উপধ্যক্ষ আজিজুর রহমান, দামুড়হুদা উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল আলম ঝন্টু, দর্শনা আওয়ামীলীগের সভাপতি বলি মুক্তিযোদ্ধা শহিদুল ইসলাম, গোলাম ফারুক আরিফ, দর্শনা পৌর বিএনপির সিনিয়ার সহ-সভাপতি হাবিবুর রহমান বুলেট, দর্শনা সরকারী কলেজের সাবেক ভিপি হারুন অর রশিদ, দর্শনা গণ-উন্ন্য়ন গ্রন্থাগারের পরিচালক আবু সুফিয়ান, আতিয়ার রহমান হাবু, দর্শনা পৌর আওয়ামীলীগে সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম, দর্শনা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ন কবির, দর্শনা প্রেসক্লাবের সাবেক সভাপতি আওয়াল হোসেন ও বর্তমান সভাপতি ইকরামুল হক পিপুল, দর্শনা অনির্বাণ থিয়েটারের সহ-সাধারণ সম্পাদক হাসমত কবির, প্রত্যয় যুব সংগঠনের সাধারণ সম্পাদক সাকিল হোসেন, ছাত্রলীগ নেতা মোখলেছুর রহমান, প্রভাত আলম ও আল আমিন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন জাসদ নেতা জাহাঙ্গীর আলম লুল্লু ও আব্দুস সামাদ আজাদ বিপু। ক্যামেরায় ছিলেন মিরাজ উদ্দিন।
