ছবির ক্যাপশন:
চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ায় চুরির ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার সন্ধ্যার পর তাদেরকে আটক করা হয়। এ ঘটনায় ইসলামপাড়ার শাহাবুল বাদী হয়ে আটককৃতদের নামে মামলা দায়ের করেছেন। গ্রেপ্তারকৃতরা হলেন- ইসলামপাড়ার উম্বাত মোড়ের আলামিনের ছেলে ইয়াছির আরাফাত (২০) ও একই এলাকার সুমনের ছেলে শিশির (২১)।
জানা যায়, গত শনিবার দিবাগত রাতে ইসলামপাড়ায় শাহবুল সাহ্র বাড়িতে প্রবেশ করে ড্রেসিং টেবিলের তালা ভেঙে প্রায় তিন ভরি স্বর্ণের গহনা ও নগদ ২০ হাজার টাকা চুরি করে পালিয়ে যায় চোরেরা। পরে ভোর রাতের দিকে শাহাবুল ও তার স্ত্রী ঘুম থেকে ওঠার পর জিনিসপত্র ছেটানো দেখে চুরির বিষয়টি বুঝতে পারেন। পরে ঘরে খুঁজে দেখেন তাদের প্রায় ৩ ভরি স্বর্ণের গহনা ও নগদ ২০ হাজার টাকা চুরি হয়েছে। তার আগে পাশের একটি বড়িতেও চুরির ঘটনা ঘটে। ওই ঘটনায় ইয়াছির আরাফাতের জড়িত থাকার বিষয়ে প্রমাণ পায় শাহাবুলরা। পরে ইয়াছিরকে ডাকলে সে প্রথমে অস্বীকার করলেও পরে বন্ধু শিশিরের সঙ্গে চুরির বিষয়ে স্বীকার করেন।
পরে ঘটনা জানতে পেরে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) হাসানুজ্জামান সঙ্গীয় ফোর্স নিয়ে তাদেরকে আটক করে থানা হেফাজতে নেয়। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হাসানুজ্জামান বলেন, সংশ্লিষ্ট মামলায় তাদেরকে আটক দেখানো হয়েছে। মঙ্গলবার (আজ) তাদেরকে আদালতে সোপর্দ করা হতে পারে বলে।
