চুয়াডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ একজন আটক

আপলোড তারিখঃ 2024-08-20 ইং
চুয়াডাঙ্গায় ৩০ পিস ইয়াবাসহ একজন আটক ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের অভিযানে ইয়াবাসহ জামাল উদ্দীন (৫৫) নামের এক ব্যক্তি আটক হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যা ৬টার দিকে সদর উপজেলার মোমিনপুর গ্রাম থেকে তাকে আটক করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সদর থানায় মামলা দায়ের করেছে। জামাল উদ্দীন আলমডাঙ্গা উপজেলার মুন্সিগঞ্জ গড়গড়ি গ্রামের মৃত আত্তাব মীরের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশ জানতে পারে মোমিনপুর এলাকায় একজন মাদক কারবারি অবস্থান করছে। ওই সংবাদের ভিত্তিতে সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মারজান আলী মোনায়েম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে দৌঁড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ সদস্যরা তাকে তাড়িয়ে আটক করেন। এবং তার শরীর তল্লাশি চালালে ৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার হয়। আটক আসামিকে মঙ্গলবার (আজ) আদালতে সোপর্দ করা হতে পারে বলে জানায় পুলিশ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)