ঝিনাইদহে জামায়াতের থানা বৈঠক অনুষ্ঠিত

আপলোড তারিখঃ 2024-08-19 ইং
ঝিনাইদহে জামায়াতের থানা বৈঠক অনুষ্ঠিত ছবির ক্যাপশন:

ঝিনাইদহে দীর্ঘ প্রায় ১৬ বছর পর জামায়াতে ইসলামীর থানা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সকালে ঝিনাইদহ পুলিশ লাইনের সামনে আল হেরায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিজস্ব অফিসকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জামায়াতের থানা আমির মতিউর রহমানের সভাপতিত্বে বৈঠকে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর ঝিনাইদহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক আব্দুল আলিম। বিশেষ অতিথি ছিলেন উপজেলা তারবিয়্যাতী প্রশিক্ষণের সভাপতি মধুহাটি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আকবর হুসাইন।

আরও উপস্থিত ছিলেন থানা তদারকি কাজী ছাগীর আহম্মেদ, থানা নায়েবে আমির আবু হানিফ, থানা সেক্রেটারি আলী আহসান মোজাহিদ, থানা সহকারী সেক্রেটারি শাহিদুল ইসলাম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)