ঝিনাইদহ পৌর মেয়রের কক্ষে তালা দিল ছাত্রদল

আপলোড তারিখঃ 2024-08-19 ইং
ঝিনাইদহ পৌর মেয়রের কক্ষে তালা দিল ছাত্রদল ছবির ক্যাপশন:

ঝিনাইদহ পৌরসভার মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজলের কক্ষে তালা ঝুলিয়েছেন ছাত্রদলের নেতা-কর্মীরা। একদলীয় নির্বাচনের ‘অবৈধ মেয়র’ আখ্যা দিয়ে গতকাল রোববার বিকেলে জাতীয়তাবাদী ছাত্রদলের কয়েক’শ নেতা-কর্মী মেয়রের কক্ষে তালা ঝুলিয়ে দেয়। টাঙিয়ে দেয় সাইনবোর্ড, যাতে লেখা ‘অবৈধ মেয়রের প্রবেশ নিষেধ’। এসময় মেয়রের নেমপ্লেটও সরিয়ে ফেলেন তারা। ছাত্র আন্দোলনে হাসিনা সরকার পতনের পর মেয়র হিজল পৌরসভায় আসতেন না। তিনি আওয়ামী লীগের দলীয় প্রার্থীকে বিপুল ভোটে হারিয়ে স্বতন্ত্রভাবে মেয়র নির্বাচিত হলেও দলের মিছিল-মিটিংয়ে সরব থাকতেন।

পৌর মেয়রের কক্ষে তালা ঝুলানোর বিষয়ে ঝিনাইদহ জেলা ছাত্রদলের সভাপতি এস এম সোমেনুজ্জামান সোমেন অভিযোগ করেন, একদলীয় নির্বাচনে মেয়র হয়ে কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বেপরোয়া কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছেন। পৌরসভার টেন্ডার তিনি এবং তার শ্যালকের নামে হাতিয়ে নিচ্ছেন। হাট-বাজার বেনামে দখল করেছেন। মেয়র হিজল গোপনে বিভিন্ন পদে অবৈধভাবে নিয়োগের পাঁয়তারা করছেন। এছাড়া তিনি জনগণের এই সম্পত্তি জাহেদী ফাউন্ডেশন বানিয়ে পৌরসভার প্রতিটি চেয়ার টেবিলে জাহেদী ফাউন্ডেশন লিখে মানুষের মাঝে বিভ্রান্ত ছড়াচ্ছেন বলে ছাত্র নেতারা অভিযোগ করেন।

এসময় পৌরসভায় জেলা ছাত্রদলের সভাপতি এস এম সোমেনুজ্জামান সোমেন, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান মানিক, মাহবুব আলম মিলু, ইমরান হোসেন, ইবির ছাত্র নেতা শাহেদ আহম্মেদ, ছাত্রদল নেতা বখতিয়ার আহম্মে, নয়ন হাওলাদার, আব্দুস সালামসহ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)