চুয়াডাঙ্গায় আন্দোলনে নিহত ছাত্র-জনতার রুহের মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

আপলোড তারিখঃ 2024-08-19 ইং
চুয়াডাঙ্গায় আন্দোলনে নিহত ছাত্র-জনতার রুহের মাগফিরাত ও বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় স্বৈরাচার সরকার পতনের আন্দোলনে সারাদেশে নিহত ছাত্র-জনতার রুহের মাগফিরাত কামনা ও আহত শিক্ষার্থী-জনতা এবং বিএনপির চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার দুপুরে জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যজোটের উদ্যোগে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দোয়া মাহফিল পরিচালনা করেন সিনিয়র আইনজীবী আলহাজ¦ মোসলেম উদ্দিন।
এসময় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি ও ঐক্যজোটের আহবায়ক অ্যাড. সাঈদ মাহমুদ শামিম রেজা ডালিম ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাড. সৈয়দ হেদায়েত হোসেন আসলাম বক্তব্য দেন। সভায় বারের সাবেক সভাপতি এম এম শাহজাহান মুকুল, সিনিয়র আইনজীবী মারুফ সরোয়ার বাবু, বারের সাবেক সাধারণ সম্পাদক আ.স.ম. আব্দুর রউফ, সিনিয়র আইনজীবী ওয়াহেদুজ্জামান বুলা, আব্দুল খালেক, এস এম আসাদুজ্জামান গণি সালাম, কামরুল আরেফিন, শহিদুল হক, সিরাজুল ইসলাম, মইন উদ্দিন মইনুল, আসাদুজ্জামান আসাদ, আহসান আলী, মানি খন্দকার, মাসুদ পারভেজ রাসেলসহ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যজোটের সদস্যরা উপস্থিত ছিলেন।
এসময় সারাদেশে বৈষম্যবিরোধী ছাত্র-জনতা আন্দোলনে নিহতদের স্মরণে রুহের মাগফিরাত কামনা করা হয়। এছাড়া ছাত্র-জনতা আান্দোলনে আহতদের এবং সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া কামনা করা হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)