ছবির ক্যাপশন:
মেহেরপুর সদর উপজেলা হাজী সমিতির সম্মেলন ও নতুন হাজীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল শনিবার সদর উপজেলা হাজী সমিতির সভাপতি গোলাম রসুলের সভাপতিত্বে হোটেল বাজার জামে মসজিদে এই বার্ষিক সম্মেলন ও নতুন হাজীদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে বক্তব্য দেন আক্কাস আলী, মুফতি হাফিজুর রহমান, নুর রহমান, আব্দুল কাদের, আমজাদ হোসেন, আখতার হোসেন রিণ্টু প্রমুখ। পরে সেখানে সৌদি আরবে মক্কা ও মদিনা শরিফে হজ পালনরত অবস্থায় যে সকল হাজী ইন্তেকাল করেছেন, তাদের আত্মার মাগফিরাতের উদ্দেশ্য দোয়া ও মোনাজাত করা হয়।
