চুয়াডাঙ্গার ভালাইপুরে মেয়াদোর্ত্তীর্ণ বীজ-কীটনাশক বিক্রি

আপলোড তারিখঃ 2024-08-18 ইং
চুয়াডাঙ্গার ভালাইপুরে মেয়াদোর্ত্তীর্ণ বীজ-কীটনাশক বিক্রি ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গায় অভিযান চালিয়ে দুই প্রতিষ্ঠানকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল শনিবার দুপুরে সদর উপজেলার ভালাইপুর বাজারে তদারকির সময় মেসার্স বিসমিল্লাহ বীজ ভাণ্ডার ও সোহাগ বীজ ভাণ্ডারে মেয়াদোত্তীর্ণ বীজ-কীটনাশক পাওয়ায় দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ।

জানা যায়, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গতকাল দুপুরে ভালাইপুর বাজারের বীজ, কীটনাশক, মাংশের দোকানসহ অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের প্রতিষ্ঠানে তদারকি করা হয়। এসময় মেসার্স বিসমিল্লাহ বীজ ভাণ্ডার ও সোহাগ বীজ ভাণ্ডারে বিপুল পরিমাণ মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক পাওয়া যায়। মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক কৃষকের কাছে বিক্রি ও প্রতারণার অভিযোগে প্রতিষ্ঠান দুটির মালিক আব্দুল মমিন ও আসলাম উদ্দিনকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় ১০ হাজার টাকা করে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে দোকান থেকে জব্দকৃত মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক মাটিতে পুতে নষ্ট করা হয়।

সজল আহম্মেদ বলেন, দুপুরে ভালাইপুরের সবজি ও মাংশ বাজারসহ বিভিন্ন প্রতিষ্ঠান তদারকি করা হয়েছে। এসময় ব্যবসায়ীদের সতর্ক করা হয় এবং সবাইকে ন্যায্যমূল্যে পণ্য ক্রয়-বিক্রয় ভাউচার সংরক্ষণ ও মূল্যতালিকা প্রদর্শন করতে নির্দেশ দেয়া হয়। অভিযানে মেয়াদোত্তীর্ণ বীজ ও কীটনাশক বিক্রির অভিযোগ দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। জনস্বার্থে অভিযান অব্যহত থাকবে। অভিযান পরিচালনায় সহযোগিতা করে চুয়াডাঙ্গা জেলা পুলিশের একটি দল।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)