চুয়াডাঙ্গায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ

আপলোড তারিখঃ 2024-08-17 ইং
চুয়াডাঙ্গায় একসঙ্গে তিন সন্তানের জন্ম দিলেন গৃহবধূ ছবির ক্যাপশন:


চুয়াডাঙ্গায় একসঙ্গে তিন জমজ সন্তানের জন্ম দিয়েছেন তামান্না খাতুন নামের এক গৃহবধূ। নবাগত শিশুদের মধ্যে একটি ছেলে ও দুটি মেয়ে সন্তান আছে। তাদের নাম রাখা হয়েছে সারফরাজ ইউসূফ, উম্মে তাবাস্সুম ও উম্মে তাসনিয়া। গতকাল শুক্রবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা হাসপাতাল রোডে একটি বেসরকারি ক্লিনিকে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে তিন শিশুর জন্ম হয় বলে জানান ডা. তাসনিম সরোয়ার। তামান্না খাতুন চুয়াডাঙ্গা পৌর শহরের কোর্টপাড়ার ইমরান সোহেনের স্ত্রী। মা ও নবজাতক সবাই সুস্থ আছেন।
ইমরান সোহেন বলেন, ‘আমার স্ত্রী সন্তানসম্ভবা হওয়ার কয়েক মাস পরেই একসঙ্গে তিনটি সন্তানের বিষয়ে জানতে পারি। এসময় আমি ও আমার পরিবার অনেক আনন্দিত হয়। আল্লাহর ইচ্ছায় আমি একসঙ্গে তিন সন্তানের পিতা হয়েছি। আমার তিন সন্তান ও তাদের মা সুস্থ আছে। পরিবারের এক সঙ্গে তিনটি শিশু পেয়ে আমরা সবাই অনেক আনন্দিত।’ তিনি নবজাতকদের ভবিষ্যৎ ও লালন-পালন নিয়ে বলেন, আল্লাহ তাদের পাঠিয়েছেন। তিনিই সকল ব্যবস্থা করবেন। এছাড়া আমার পরিবারের সবাই আছে তাদের খেয়াল রাখার জন্য।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের শিশু বিশেষজ্ঞ ডা. মাহাবুবুর রহমান মিলন বলেন, দুপুরে পরিবারের সদস্যরা শিশুদের আমার চেম্বারে এনেছিল। মা ও সন্তানরা উভয়ই সুস্থ ও স্বাভাবিক আছে। এরপরও ভূমিষ্ঠ হওয়ার পর শিশুদের প্রাথমিক চিকিৎসার জন্য সদর হাসপাতালে নেওয়ার পরামর্শ দিয়েছি।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)