ছবির ক্যাপশন:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকাতে গুলিবিদ্ধ বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা আল মিরাজকে সহযোগিতা করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ‘আমরা বিএনপি পরিবার’ নামক সংগঠনের মাধ্যমে এই সহযোগিতা করেন। গতকাল শুক্রবার চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোমিন মালিতা স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, দর্শনা থানার কুড়ুলগাছি ইউনিয়নের চন্ডিপুর গ্রামের বাসিন্দা ও বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল নেতা মিরাজ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে ঢাকায় গুলিবিদ্ধ হয়ে আহত হন। মিরাজের জন্য তারেক রহমান কর্তৃক প্রেরিত সহায়তা গতকাল তার বাড়িতে উপস্থিত হয়ে পৌঁছে দেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের নেতৃবৃন্দ।
এসময় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা ছাত্রদলের সভাপতি শাহাজান খান, সাধারণ সম্পাদক মোমিন মালিতা, সহসভাপতি সাহাবুদ্দিন আহমেদ, সহসভাপতি মোরশেদুর রহমান লিংকন, যুগ্ম সম্পাদক সাইমুজ্জামান মিশা, সহসাংগঠনিক সম্পাদক ইকরামুল হক, আপ্যায়ন সম্পাদক শুকুর আলী, সদস্য শোয়েব তিতাস, দর্শনা পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান মোহন, দর্শনা পৌর ছাত্রদলের আহ্বায়ক আরাফাত হোসেন, সদস্যসচিব আল মামুন, দর্শনা থানা ছাত্রদলের ১ নম্বর যুগ্ম আহ্বায়ক রাসেল হুসাইন রিয়েল, যুগ্ম আহ্বায়ক সাহেদ আহমেদ সুজন, যুগ্ম আহ্বায়ক সামাউল ইসলাম, দর্শনা কলেজ ছাত্রদলের আহ্বায়ক ফজলুল রহমান, সদস্যসচিব পলাশ আহমেদ, যুগ্ম আহ্বায়ক মোফাজ্জেল হোসেন মুফা, সদস্য সোয়েব আক্তারসহ কুড়ুলগাছি ইউনিয়ন ছাত্রদলের নেতৃবৃন্দ।
