দামুড়হুদায় ইটভাটায় ধান ও সবজি চাষ

আপলোড তারিখঃ 2024-08-16 ইং
দামুড়হুদায় ইটভাটায় ধান ও সবজি চাষ ছবির ক্যাপশন:

দামুড়হুদা উপজেলার ২৭টি ইটের ভাটায় আউশ ধান ও সবজির চাষ হচ্ছে। এতে ভাটা মালিকদের পরিবারের খাবারের চাহিদা মিটছে। আর অতিরিক্ত ফসল বিক্রি করছেন।

দামুড়হুদা উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, উপজেলার ৩২টি ইটভাটার মধ্যে ২৭টি ভাটায় ধান ও সবজি চাষ করা হয়েছে। আগে শীতের মৌসুমে ভাটাগুলোতে ইট তৈরি হতো। তবে বর্ষা মৌসুমে ভাটার জমিগুলো পতিত থাকত। তবে এখন এই বর্ষা মৌসুমে সেখানে ধান ও সবজি চাষ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিসার শারমিন সুলতানা জানান, চলতি মৌসুমে ২৭টি ইটের ভাটায় ২০ হেক্টর জমিতে রোপা আউশ ধান এবং ৩ হেক্টর জমিতে সবজি চাষ হয়েছে। এসব সবজির মধ্যে রয়েছে করলা, চিচিঙ্গা, মিষ্টি কুমড়া, লাল শাক, পুঁইশাক, ঝিঙ্গা ও কাকরুল। এভাবে যদি দেশের সকল ইটভাটাগুলাতে বর্ষা মৌসুমে ধান ও সবজি চাষ করা যায়, তাহলে দেশের খাদ্য চাহিদা মেটাতে সহায়ক হবে।
এ বিষয় সহকারী কৃষি অফিসার মুকুল বলেন, ইটের ভাটায় আউশ উৎপাদন লক্ষ্যমাত্রা ধরা যায় হেক্টর প্রতি সাড়ে ৪ টন এবং বিঘা প্রতি আনুমানিক ১৬ থেকে ২০ মণ। তবে কোনো কোনো ভাটায় ৩০ মণ পর্যন্ত এ রোপা আউশ ধান উৎপাদন হয়ে থাকে। সেটি যত্নের ওপর নির্ভর করে।

এ বিষয় মুন ইটভাটার মালিক মুন বলেন, ‘আমরা ইটের ভাটায় ২১ বিঘা রোপা আউশ ধান চাষ করেছি। বিঘা প্রতি ২০ মণ হারে উৎপাদন হবে বলে আশা করছি। তবে সময়মতো বৃষ্টি হলে উৎপাদন আরও কিছু বেশি হতো।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)