হিজলগাড়ী বাজারে দুই গোডাউনে চুরি

আপলোড তারিখঃ 2024-08-16 ইং
হিজলগাড়ী বাজারে দুই গোডাউনে চুরি ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার দর্শনা থানাধীন হিজলগাড়ী বাজারে রাতের আধারে দুটি গোডাউনের টিনের চাল কেটে নগদ টাকা, স্বর্ণালঙ্কারসহ আনুমানিক ৬ লাখ টাকার মালামাল চুরির অভিযোগ উঠেছে। গতকাল বৃহস্পতিবার সকালে বাজারের মেসার্স মোশারফ হোসেন অ্যান্ড সন্স ও মেসার্স বাবুল ট্রেডার্সের মালিক গোডাউন খুলে চুরির বিষয়ে জানতে পারেন। এর আগে গত বুধবার দিবাগত রাতের কোনো এক সময় এই দুই গোডাউনে চুরির ঘটনা ঘটে।

মেসার্স মোশারফ হোসেন অ্যান্ড সন্সের মালিক মোশারফ হোসেন জানান, বুধবার রাতে গোডাউন বন্ধ করে বাড়ি চলে যান তিনি। সকালে গোডাউনে এসে দেখেন টিনের চাল কাটা অবস্থায় রয়েছে। ক্যাশ বাক্সের ড্রয়ারে তালা ভাঙা। ড্রয়ারে থাকা ৮৮ হাজার টাকা ও সাড়ে ৪ ভরি ওজনের স্বর্ণালঙ্কার নেই। এছাড়ও গোডাউনে থাকা ৪০ প্যাকেট কপির বীজ, ৩৫ হাজার টাকা মূল্যের বিভিন্ন কীটনাশক চুরি হয়েছে।

এদিকে একই বাজারের মেসার্স বাবুল ট্রেডার্সের মালিক জানান, তার গোডাউনের ক্যাশ বাক্সে ১৫ শ টাকা ছিল। ক্যাশবাক্স ভেঙে ওই টাকা চুরি করেছে চোরচক্র। চুরির বিষয়ে হিজলগাড়ী বাজার কমিটির কাছে অভিযোগ করেছে ভুক্তভোগী দুই ব্যবসায়ী।
এ বিষয়ে হিজলগাড়ী বাজার কমিটির সভাপতি মীর মফিজ উদ্দিন বলেন, চুরির বিষয়টি শুনে কমিটির অন্য সদস্যদের নিয়ে দুটি গোডাউন পরিদর্শন করা হয়েছে। চোরচক্র গোডাউনের টিনের চাল কেটে ভেতরে ঢুকে চুরির ঘটনা ঘটিয়েছে। এ বিষয়ে থানা পুলিশের অভিযোগ দেয়া হবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)