ছবির ক্যাপশন:
আলমডাঙ্গায় কুকুরের কামড়ে মিরাজ মালিতা (১২) নামে এক শিশু জখম হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে উপজেলার এরশাদপুর গ্রামের চাষিপাড়ার তালতলায় এ ঘটনা ঘটে। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নেয়। সে চাষিপাড়ার উজ্জল মালিতার ছেলে।
জখম মিরাজ মালিতার দাদা সাবান মালিতা জানান, মিরাজ গ্রামের তালতলায় খেলা করছিল। তখন একটি কুকুর তার পায়ে কামড়ায়। মিরাজ বাক প্রতিবন্ধী, ফলে কুকুরের কামড় থেকে নিজেকে রক্ষা করতে পারেনি।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. জুবাইদা জামাল জয়া জানান, মিরাজের পায়ে কুকুরের কামড়ে জখমের চিহ্ন পাওয়া গেছে। জরুরি বিভাগ থেকে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
