ছবির ক্যাপশন:
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার নিমতলা বাসস্ট্যান্ডে ১০৩ বোতল ফেনসিডিলসহ মো. মাসুদ রানা (২৯) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে র্যাব-৬। গতকাল বৃহস্পতিবার তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাসুদ রানা একই উপজেলার ফয়লা গোরস্থানপাড়ার বাসিন্দা।
র্যাব জানায়, বৃহস্পতিবার র্যাব-৬, সিপিসি-২, ঝিনাইদহ ক্যাম্পের একটি অভিযানিক দল গোপন সংবাদের মাধ্যমে জানতে পারে, কালীগঞ্জ উপজেলার নিমতলা বাসস্ট্যান্ড এলাকায় কয়েকজন ব্যক্তি মাদকদ্রব্য ফেনসিডিল ক্রয়-বিক্রয় করার উদ্দেশ্যে অবস্থান করছে। পরে অভিযানিক দলটি বেলা দেড়টার দিকে সেখানে অভিযান পরিচালনা করে ১০৩ বোতল ফেনসিডিলসহ মো. মাসুদ রানাকে গ্রেপ্তার করে। এসময় একটি মোটরসাইকেল ও মোবাইল ফোন জব্দ করা হয়। তার বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
