দামুড়হুদার জয়রামপুরে ট্রেন থামিয়ে স্থানীয়দের মানববন্ধন

আপলোড তারিখঃ 2024-08-14 ইং
দামুড়হুদার জয়রামপুরে ট্রেন থামিয়ে স্থানীয়দের মানববন্ধন ছবির ক্যাপশন:


দামুড়হুদা উপজেলার জয়রামপুর রেলস্টেশনের সংস্কার, নকশিকাঁথা কমিউটার ট্রেনের স্টপেজ, স্টেশন মাস্টার ও গেটম্যানসহ প্রয়োজনীয় লোকবল অবিলম্বে পুনর্বহাল করার দাবিতে মানববন্ধন করেছে জনসাধারণ। গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে পড়শী এইড সামাজিক ও মানবিক সহায়তায় স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে এলাকার জনসাধারণ এই মানববন্ধন করেন।

জানা গেছে, দামুড়হুদা উপজেলার জয়রামপুর রেলওয়ে স্টেশন পাকিস্তান আমল থেকে এলাকার জনসাধারণ ট্রেনে যাতায়াত করেন। বেশ কয়েক বছর ধরে জয়রামপুর রেলওয়ে স্টেশনে নকশিকাঁথা নামক ট্রেন থামে না। এতে এলাকার মানুষের কাঁচামালসহ যাতায়াতের বিঘ্ন ঘটে। যাতে এই স্টেশনে আবার টেন থামে তার জন্য এলাকার বিভিন্ন মহলের মানুষ মানববন্ধন করেন।

স্টেশনের সংস্কার, নকশিকাঁথা কমিউটার ট্রেনের স্টপেজ, স্টেশন মাস্টার ও গেটম্যানসহ প্রয়োজনীয় লোকবল অবিলম্বে পুনর্বহাল করার দাবিতে রেল লাইনে মানববন্ধন করার সময় রাত ৮টা ১৫ মিনিটে নকশিকাঁথা ট্রেনটি জয়রামপুর স্টেশনে ২ মিনিট অবস্থান করে। পরে ট্রেনে দায়িত্বে থাকা চালক আশ্বাস দেন ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে আলোচনা করে জানানো হবে।

এসময় আন্দোলকারীরা বলেন, ‘আমাদের কষ্টের শেষ নেই। কৃষকের কাঁচামাল এ ট্রেনে করে বিভিন্ন স্থানে বিক্রয়ের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হতো। স্টেশন থকা সত্ত্বেও আমরা এটা পারি না। তাই অতিবিলম্বে রেলওয়ে স্টেশন সংস্কার, নকশিকাঁথা কমিউটার ট্রেনের স্টপেজ, স্টেশন মাস্টার ও গেটম্যানসহ প্রয়োজনীয় লোকবলের ব্যবস্থা করতে হবে, না হলে এই কর্মসূচি অব্যবহৃত থাকবে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)