আলমডাঙ্গায় শহীদ টগরের শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া

আপলোড তারিখঃ 2024-08-14 ইং
আলমডাঙ্গায় শহীদ টগরের শাহাদতবার্ষিকী উপলক্ষে দোয়া ছবির ক্যাপশন:

আলমডাঙ্গার গোবিন্দপুর খন্দকারপাড়া জামে মসজিতে শহীদ টগরের ৫২তম শাহাদতবার্ষিকী পালন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বাদ আসর দোয়া ও আলোচনা সভায় সভাপতিত্ব করেন মসজিদ কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা খন্দকার ইসমাইল হোসেন। প্রধান বক্তা ছিলেন আলমডাঙ্গা উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কুদ্দুস। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা সাজ্জাদ মাস্টার, শহীদ টগরের সহোদর বীর মুক্তিযোদ্ধা খন্দকার জামসেদ নূরী বকুল, খন্দকার আনোয়ারুল ইসলাম কুটু, আলো মিয়া, খন্দকার খাইরুল ইসলাম, মীর মনিরুজ্জামান, মীর হাকিম, রাকিবুল ইসলাম প্রমুখ। সভা শেষে শহীদ টগর ও শহীদ আশুর আত্মার মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করেন মসজিদের ইমাম মাওলানা ফজর আলী।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)