গাংনীতে ছাত্রদলের হাসপাতাল পরিদর্শন

আপলোড তারিখঃ 2024-08-13 ইং
গাংনীতে ছাত্রদলের হাসপাতাল পরিদর্শন ছবির ক্যাপশন:

মেহেরপুরের গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নানা অব্যবস্থাপনা দূর করে সেবার মান বাড়াতে হাসপাতাল পরিদর্শন করেছে মেহেরপুর জেলা ছাত্রদল। গতকাল সোমবার দুপুরের দিকে হাসপাতালের বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন জেলা ছাত্রদলের সহসভাপতি রেজওয়ানুল হক ইমনসহ ছাত্রদলের নেতা-কর্মীরা। এসময় রোগীদের খাবার, ওষুধ, প্যাথলজি বিভাগ, আউটডোর ও ইনডোর চিকিৎসা সেবাসহ বিভিন্ন বিভাগ পরিদর্শন করেন। এছাড়া হাসপাতালে কর্মরত চিকিৎসকদের সাথে বিভিন্ন সমস্যা নিয়ে আলোচনা করেন।

হাসপাতাল পরিদর্শনকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন গাংনী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি জুনায়েদ আহাম্মেদ, গাংনী উপজেলা ছাত্রদল নেতা সোহেল, গাংনী সরকারি ডিগ্রি কলেজ ছাত্রদল নেতা সংগ্রাম, শাহাআলম, রাফিদ প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)