চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সংবাদকর্মীরা পদক্ষেপ নিলেন

আপলোড তারিখঃ 2024-08-13 ইং
চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সংবাদকর্মীরা পদক্ষেপ নিলেন ছবির ক্যাপশন:

অবশেষে চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সাধারণ সংবাদকর্মীরা পদক্ষেপ নিয়েছেন। চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে নির্বাহী কমিটির জরুরি সভা ডাকা হলেও সুবিধাবাদীরা সভায় না আসায় সাধারণ সদস্যরা পদক্ষেপ নিয়েছেন। আজ মঙ্গলবার বেলা ১১টায় জরুরিভাবে ডাকা হয়েছে তলবি সভা।

জানা গেছে, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সদস্য পদসহ কয়েকটি দাবি নিয়ে টানা দুই দিন ধরে মাঠে আছেন সাধারণ সংবাদকর্মীরা। এতে সমর্থন দিয়েছেন বৈষম্যবিরোধী কোটা আন্দোলনের শিক্ষার্থীরা। এমতাবস্থায় গতকাল সোমবার সন্ধ্যা সাড়ে ৭টায় জরুরিভাবে ডাকা হয় চুয়াডাঙ্গা প্রেসক্লাবের নির্বাহী কমিটির সভা। ওই সভায় সভাপতি, সহসভাপতি ও একজন নির্বাহী সদস্য উপস্থিত হলেও আসেননি কয়েকজন সুবিধাবাদী সদস্য। কমিটিতে পদে থেকেও তারা জরুরি সভায় ইচ্ছাকৃতভাবে অংশ নেননি। অনেকেই সমালোচনা করে বলছেন, গদি বাঁচাতে আসেননি তারা। তবে গণমাধ্যম বাঁচাতে সংবাদকর্মীদেরই উদ্যোগ নিতে হবে।

এদিকে, ঘটনাপ্রবাহে রাতেই চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সদস্য ও ৭১ টেলিভিশনের চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি সাংবাদিক এম এ মামুন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের গঠনতন্ত্রের ১৫ (ক) ধারা অনুযায়ী এই জরুরি তলবি সভা আহ্বান করেছেন। ওই সভায় সকল সদস্যকে উপস্থিত হবার অনুরোধ জানানো হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)