১১ দফা দাবিতে চুয়াডাঙ্গা ভি জে স্কুলের শিক্ষার্থীদের স্মারকলিপি পেশ

আপলোড তারিখঃ 2024-08-12 ইং
১১ দফা দাবিতে চুয়াডাঙ্গা ভি জে স্কুলের শিক্ষার্থীদের স্মারকলিপি পেশ ছবির ক্যাপশন:

১১ দফা দাবিতে চুয়াডাঙ্গা ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থীরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গন থেকে একটি মিছিল নিয়ে বের হয়ে জেলা প্রশাসকের কার্যালয় গিয়ে এ স্মারকলিপি দেয় ছাত্ররা। স্মারলিপিতে ছাত্ররা দাবি করেছেন, ভিক্টোরিয়া জুবিলি সরকারি উচ্চবিদ্যালয়ে ভর্তিতে লটারি তুলে দিয়ে পুনরায় পরীক্ষা ব্যবস্থা চালু করা, মূল্যায়নের কারিকুলাম বাতিল, মাদকমুক্ত ক্যাম্পাসসহ জেএসসি পরীক্ষা ফেরত চেয়ে তারা দাবি জানান। ছাত্ররা বলেন, ‘আমরা বৈষম্যহীন শিক্ষাব্যবস্থা চাই। কোথাও কোনো অনিয়ম আমরা চাই না। মেধার মূল্যায়ন হোক, আমরা সেটা চাই।’

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)