ছবির ক্যাপশন:
নিজস্ব প্রতিবেদক: ‘মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য’ কথাটি সবাই জানে; কিন্তু কতজন তা মানে। তবে ধ্রুব সত্য কথাটির যে যথার্থতা রয়েছে তা নিজের শরীরের রক্ত দিয়ে প্রমাণ করলেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) সুচিত্র রঞ্জন দাস। সম্প্রতি দৈনিক সময়ের সমীকরণ’র শিশু সাহিত্য পাতা ‘স্বপ্নচারী’র সম্পাদক মেহরাব্বিন সানভীর নিজস্ব ফেসবুক একাউন্টে একজন মূমুর্ষ রোগীর জন্য জরুরী ভিত্তিতে এ পজেটিভ (অ+) রক্তের প্রয়োজন শীর্ষক পোস্ট দেখে এগিয়ে আসেন তিনি। গতকাল বৃহস্পতিবার রাতে সেই রোগী আরিফ জামানের জন্য রক্ত দিতে সদর হাসপাতালে ছুটে আসেন এনডিসি সুচিত্র রঞ্জন দাস। মানবতার আহ্বানে জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ একজন অফিসারের এমন সাড়া পেয়ে তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রোগীর পরিবার। একজন এনডিসি’র নিজ দায়িত্বের পাশাপাশি এমন প্রশংসনীয় কাজকে সাধুঁবাদ জানাতে হাসপাতালে ছুটে যান দৈনিক সময়ের সমীকরণ’র বার্তা সম্পাদক হুসাইন মালিক, ব্যবস্থাপনা সম্পাদক আমান উল্লাহ আমান, বিজ্ঞাপন ব্যবস্থাপক সেলিমুল হাবীব সেলিম, নিজস্ব প্রতিবেদক এস এম শাফায়েত, শহর প্রতিবেদক সোহেল রানাসহ আরো অনেকে।
