ছবির ক্যাপশন:
বাংলাদেশ ‘ল’ কাউন্সিল ঝিনাইদহ শাখার সভাপতি অ্যাড. শফিউল আলমের নেতৃত্বে একদল আইনজীবী গতকাল রোববার বিকেলে ট্রাফিক নিয়ন্ত্রণের কাজে নিয়োজিত ছাত্রদের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন। তারা ট্রাফিক নিয়ন্ত্রণে নিয়োজিত ছাত্রদের দুপুরের খাবারের আয়োজন করেন। এসময় কাউন্সিলের ঝিনাইদহ শাখার সভাপতি অ্যাড. শফিউল আলম বলেন, ‘ছাত্ররা আমাদের সন্তান। আমরা যে কাজটা করতে পারিনি, সেটা ছাত্র সমাজ করে দেখিয়েছে। হাট-বাজার থেকে ট্রাফিক ব্যবস্থা, সরকারি জেলা অফিস থেকে মন্ত্রণালয় সকল জায়গায় ছাত্ররা বৈষম্য দূরীকরণ যে ভূমিকা রেখেছেন, তা অত্যান্ত প্রশংসনীয়।’ মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহের সিনিয়র আইনজীবী আবু তৈয়্যব ও অ্যাডভোকেট আব্দুর রশিদ প্রমুখ।
