ঝিনাইদহে বাজার তদারকিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা

আপলোড তারিখঃ 2024-08-12 ইং
ঝিনাইদহে বাজার তদারকিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ছবির ক্যাপশন:

ঝিনাইদহে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে বাজার তদারকি শুরু হয়েছে। গতকাল রোববার ঝিনাইদহ শহরের পাইকারি ও খুচরা বাজারে মাছ, গোশত ও কাঁচাবাজারে বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম নিয়ন্ত্রণে কাজ করেন তারা। এসময় ঝিনাইদহ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহেরের নেতৃত্বে ছাত্ররা বিভিন্ন দোকানে বাজার দর ও খুচরা বিক্রি দর সম্পর্কে জানতে চান।

এদিকে বিভিন্ন দোকানে ক্রয়-বিক্রয় রশিদ দেখতে বলা হলে অনেকেই দেখাতে পারেননি। এসময় ছাত্ররা ভোক্তা আইন সম্পর্কিত লিফলেট প্রদান করেন। এ বিষয়ে ভোক্তা অধিকারের সহকারী পরিচালক নিশাত মেহের জানান, নিয়মিত বাজার মনিটরিং থাকার পরেও কিছু অসাধু ব্যবসায়ী বেশি মুনাফার  লোভে অতিরিক্ত দামে নিত্যপণ্য বিক্রয় করছেন। আমরা ছাত্রদের ডাকে সাড়া দিয়ে সকল ব্যবসাপ্রতিষ্ঠানে দ্রব্যের দাম সম্বলিত বোর্ড টাঙিয়ে রেখে যাচ্ছি। এছাড়া ভোক্তা আইন সম্পর্কে অবহিত করছি। অন্যথা হলে আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। এদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেতৃত্বে থাকা রত্না খাতুন বলেন, ‘আমার আজকে শুধুমাত্র ভোক্তা আইন ও প্রতিটা মালামালের ক্রয় রশিদ ও বিক্রয় রশিদ রাখতে অবহিত করে যাচ্ছি। আগামী দিনে এসব বিষয়ে কোনো রকম আইনের লঙ্ঘন হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।’ এসময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা তানাইন, তৌসিফ, তানভীর, ইমরান, করবী ও রাহুল রিপন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)