আন্দুলবাড়ীয়ায় ট্রাক-আলমসাধু সংঘর্ষে চালক আহত

আপলোড তারিখঃ 2017-09-15 ইং
আন্দুলবাড়ীয়ায় ট্রাক-আলমসাধু সংঘর্ষে চালক আহত ছবির ক্যাপশন:
শহর প্রতিবেদক: জীবননগরের আন্দুলবাড়িয়ার সড়কে কন্টেকের সামনে ট্রাক ও আলমসাধুর সাথে মুখোমুখি সংঘর্ষে আলমসাধু চালক লিয়ান্ট (৩২) গুরুতর আহত হয়েছে। তাকে ঢাকা পঙ্গু হাসপাতালে রেফার্ড করা হয়েছে। আহত লিয়ান্ট দামুড়হুদা উপজেলার পরানপুর গ্রামের লালন মিয়ার ছেলে। গতকাল বেলা আড়াইটার সময় লিয়ান্ট নিজের আলমসাধু নিয়ে আন্দুলবাড়িয়ায় কাঠ আনার জন্য যাওয়ার পথে কন্টেক লিমিটেডের সামনে পৌঁছালে বিপরিত দিক থেকে দ্রুতগতিতে ছুটে আসা ট্রাক তার আলমসাধুকে ধাক্কা দিলে লিয়ান্ট আলমসাধু থেকে ছিটকে পড়ে গেলে চলন্ত ট্রাকটি তার ডান পায়ের উপর দিয়ে চলে গেলে তার ডান পা ভেঙ্গে গুড়িয়ে যায়। এঘটনার পর দর্শনা ফায়ার সর্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা তাকে উদ্ধার করে প্রথমে দামুড়হুদা স্বাস্থ্য কেন্দ্র পরে বিকালে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে, লিয়ান্টের অবস্থা আশক্সকাজনক হওয়ায় সদর হাসপাতাল কর্তৃপক্ষ তাকে রেফার্ড করে দেয়। কিন্তু রেফার্ড করার পর লিয়ান্টের পরিবার লিয়ান্টকে নিয়ে চরম দুশ্চিন্তায় পড়ে যায়। লিয়ান্টের বাবা লালন মিয়া সমীকরণকে জানান, তাদের পক্ষে টাকা খরচ করে ঢাকায় নিয়ে যাওয়া সম্ভব নয়। পরে রাত ১১টার দিকে বিভিন্ন আত্মীয়স্বজনের কাছে থেকে ধার দেনা করে টাকার ব্যবস্থা করে লিয়ান্টকে নিয়ে তার বাবা লালন মিয়া এ্যাম্বুলেন্সে ঢাকায় রওয়ানা দেয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)