আলমডাঙ্গায় আনসার ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি

আপলোড তারিখঃ 2024-08-12 ইং
আলমডাঙ্গায় আনসার ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ছবির ক্যাপশন:

আলমডাঙ্গা উপজেলা আনসার ও ভিডিপির উদ্যোগে বৃক্ষরোপণ করা হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে এ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন উপজেলা আনসার ভিডিপির কর্মকর্তা আজিজুল হাকিম। এসময় আনসার ও ভিডিপির উপজেলা প্রশিক্ষক মাজিদুল হকসহ ইউনিয়ন দলনেতা ও দলনেত্রী এবং আনসার প্লাটুন কমান্ডার ও সহকারী আনসার প্লাটুন কমান্ডার উপস্থিত ছিলেন।

বৃক্ষরোপণ কর্মসূচিতে আনসার কর্মকর্তা আজিজুল হাকিম বলেন, দেশের পরিবেশ ধরে রাখতে হলে গাছের গুরুত্ব অপরিসীম। সকলে নিজ উদ্যোগে বাড়িতে কমপক্ষে দুটি গাছ রোপণ করতে হবে। নিজের পাশাপাশি গাছ রোপণে সাধারণ মানুষকে উদ্বুদ্ধ করতে হবে। এর আগে আনসার ও ভিডিপির কর্মীদের মাঝে তাদের পরিচয়পত্র বিতরণ করা হয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)