আলমডাঙ্গায় বাস্তবতার আলোকে ক্যারিয়ার ভাবনা শীর্ষক সেমিনার

আপলোড তারিখঃ 2024-08-11 ইং
আলমডাঙ্গায় বাস্তবতার আলোকে ক্যারিয়ার ভাবনা শীর্ষক সেমিনার ছবির ক্যাপশন:

আলমডাঙ্গায় ‘একাডেমিক লেখাপড়া ও বাস্তবতার আলোকে ক্যারিয়ার ভাবনা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল ১০টায় আলমডাঙ্গা হলুদপট্টিতে নিমগ্ন পাঠাগারের অফিসকক্ষে এ সেমিনারের আয়োজন করে। সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন জাপানের হিতোৎসুবাশি বিশ্ববিদ্যালয়ের অ্যাসোসিয়েট প্রফেসর ও গ্লোবাল পাবলিক হেলথ রিসোর্স ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা ড. মিজানুর রহমান।
প্রধান আলোচক ড. মিজানুর রহমান দেশের শিক্ষাব্যবস্থার পরিপ্রেক্ষিতে জ্ঞান অর্জন এবং ভালো ক্যারিয়ার গঠনের বিষয়ে আলোকপাত করেন। পাশাপাশি বিদেশে উচ্চশিক্ষা ও সেখানকার কর্মজীবন সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরেন। এছাড়াও তিনি নিজের জীবনের বাস্তব অভিজ্ঞতা সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেন। সেমিনারে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক শরিফুল ইসলাম প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)