জীবননগরের বিভিন্ন স্থানে ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা

আপলোড তারিখঃ 2024-08-10 ইং
জীবননগরের বিভিন্ন স্থানে ব্যবসাপ্রতিষ্ঠানে চুরির ঘটনা ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের দেহাটি বাজারে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। গত শুক্রবার দিবাগত রাতে দোকান ঘরের টিনের চাল কেটে চোরচক্র নগদ টাকাসহ বিভিন্ন মালামাল চুরি করে। গতকাল সকালে দেহাটি বাজারের মেসার্স জুয়েল ট্রেডার্স, মেসার্স ছাত্রবন্ধু লাইব্রেরি ও ইত্যাদি কসমেটিক্স অ্যান্ড ফাস্ট ফুডের দোকানে চোরচক্র এ ঘটনা ঘটনায়।
মেসার্স জুয়েল ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী হাফিজুল ইসলাম হাফিজ জানান, তার দোকান থেকে নগদ ৫০ হাজার টাকাসহ প্রায় এক লাখ টাকার সিনজেনটা কোম্পানির ইনসোপিও, ফুলকলি, ফসলাপ, কীটনাশকসহ বিভিন্ন কোম্পানির বিভিন্ন কীটনাশক চুরি হয়েছে।
ছাত্র বন্ধু লাইবে্িরর ও ইত্যাদি কসমেটিক্স অ্যান্ড ফাস্ট ফুডের স্বত্ত্বাধিকারী মারুফ হোসেন বলেন, তার দোকানের টিনের ছাউনি কেটে চোরচক্র ভেতরে প্রবেশ করে। দোকানের ক্যাশ বাক্সের ড্রয়ার ভেঙ্গে নগদ ৫ হাজার টাকাসহ বিভিন্ন প্রায় ৩০ হাজার টাকার মালামাল চুরি করে চোরচক্র। এছাড়াও কাশিপুর গ্রামের একটি ভাংড়ীর দোকান থেকে বিভিন্ন মালামাল চুরি হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার আন্দুলবাড়ীয়া ইউনিয়নের পশ্চিম বাজারে সাব্দার সুপার মার্কেটে গ্যাসঘর, রুপা জুয়েলার্স ও সম্রাট বীজ ভান্ডারে টিনের ছাউনি কেটে সংবদ্ধ চোরচক্র হামলা চালায়। একই বাজারের গ্যাস ঘর ও পেট্রোলিয়াম বিক্রয় প্রতিষ্ঠান, রুপা জুয়েলার্স, সম্রাট বীজ ভান্ডারে চোরচক্র চুরির ঘটনা ঘটিয়েছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)