কালীগঞ্জ উপজেলা পরিবেশক সমিতির কমিটি গঠন

আপলোড তারিখঃ 2024-08-11 ইং
কালীগঞ্জ উপজেলা পরিবেশক সমিতির কমিটি গঠন ছবির ক্যাপশন:

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিবেশক সমিতির কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার বেলা ১১টায় কালীগঞ্জ পরিবেশক সমিতির নিজস্ব কার্যালয়ে কার্যনির্বাহী কমিটির সিদ্ধান্ত শেষে সদস্যদের সর্বসম্মতিতে আব্দুল আলিমকে সভাপতি ও সাংবাদিক শিপলু জামানকে সাধারণ নির্বাচিত করা হয়।

জানা গেছে, নবগঠিত কমিটি আগামী ৩ বছর দায়িত্ব পালন করবে। কমিটি গঠন শেষে সংক্ষিপ্ত আলোচনায় কমিটির সভাপতি আব্দুল আলিম জানান, দেশের চলমান পরিস্থিতিতে ব্যবসায়ীরা উদ্বিগ্ন। ব্যবসায়িক পরিবেশ ঠিক রাখতে আমরা রাজনীতিবিদদের সহযোগিতা কামনা করছি। এসময় সাধারণ সম্পাদক সাংবাদিক শিপলু জামান বলেন, ব্যবসায়ীরা স্বাচ্ছন্দ্যে ব্যবসা করতে না পারলে দেশের অর্থনীতিতে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হতে পারে। আমরা সবার সহযোগিতা কামনা করছি। কালীগঞ্জে রাজনৈতিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে আমরা সব পক্ষকে আহ্বান জানাই। এ সময় আরও বক্তব্য দেন কমিটির সহসভাপতি আজম হোসেন, সহ-সাধারণ সম্পাদক আল আমিন, সাংগঠনিক সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ মারুফ বিল্লাহ, প্রচার সম্পাদক সাইদুর রহমান প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)