কুড়ুলগাছিতে বিএনপির শোডাউন ও আনন্দ মিছিল

আপলোড তারিখঃ 2024-08-11 ইং
কুড়ুলগাছিতে বিএনপির শোডাউন ও আনন্দ মিছিল ছবির ক্যাপশন:

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতা থেকে পদত্যাগ করায় দামুড়হুদা উপজেলার কুড়ুলগাছি ইউনিয়নে বিএনপির উদ্যোগে মোটরসাইকেল শোডাউন ও আনন্দ মিছিল করা হয়েছে। গতকাল শনিবার বিকেল চারটার দিকে এই শোডাউন ও মিছিলের আয়োজন করা হয়।

কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুর রশিদের নেতৃত্বে কুড়ুলগাছি বাজার থেকে দুই শতাধিক মোটরসাইকেল শোডাউন নিয়ে ইউনিয়নের চন্ডিপুর, প্রতাপপুর, হরিশ্চন্দ্রপুর, বুইচিতলা, ফুলবাড়ি, চাকুলিয়া, ঠাকুরপুর, ধান্যঘরা, দুর্গাপুর প্রদক্ষিণ শেষে পুনরায় কুড়ুলগাছি বাজারে এসে শেষ হয়।
এসময় কুড়ুলগাছি ইউনিয়ন বিএনপির সহসভাপতি ইদ্রিস আলী, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, সাবেক বিএনপি নেতা মজিবর রহমান তরফদার, ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আ. জব্বার, সাবেক সাধারণ সম্পাদক আ. রহমান (শনি), দর্শনা থানা যুবদলের যুগ্ম আহ্বায়ক আবু সিদ্দিক, দর্শনা থানা আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল হাকিম, মাসুদ রানা, ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ্ মো. ফরিদ আহাম্মদ (রানা) প্রমুখ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)