মুজিবনগর যুবককে গলাকেটে হত্যা

আপলোড তারিখঃ 2024-08-11 ইং
মুজিবনগর যুবককে গলাকেটে হত্যা ছবির ক্যাপশন:

মেহেরপুরের মুজিবনগরে আলম হোসেন (৪০) নামের এক যুবককে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গত শুক্রবার দিবাগত রাতে নিজ বাসভবনে তাকে হত্যা করা হয়। নিহত আলম হোসেন মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের তারানগর গ্রামের আকবর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, রাতের আঁধারে কে বা কারা আলম হোসেনের বাড়িতে প্রবেশ করে তাকে গলাকেটে হত্যা করে পালিয়ে যায়। স্থানীয়দের ধারণা, মাদক বেচাকেনা টাকা লেনদেনের কারণে এমন হত্যার ঘটনা ঘটতে পারে।
বাগোয়ান ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রমজান আলী জানান, আলম হোসেনের নামে দুটি মাদক মামলা রয়েছে। তিনি মাদক কেনাবেচার সাথে প্রত্যাক্ষ ও পরোক্ষভাবে জড়িত ছিলেন। আলম হোসেন বিএনপি পরিবারের সন্তান। এলাকাবাসী ও আমরা প্রাথমিকভাবে ধারণা করছি, এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ীদের সাথে অর্থনৈতিক লেনদেনের কারণে হত্যাকাণ্ডের শিকার হতে পারেন আলম।

মুজিবনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম জানান, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। লাশ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আটকে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশ কাজ করছে।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)