প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

আপলোড তারিখঃ 2024-08-11 ইং
প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যজোটের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ছবির ক্যাপশন:

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের পদত্যাগের দাবিতে চুয়াডাঙ্গায় জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যজোটের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার দুপুরে জেলা আইনজীবী সমিতি চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের হয়ে বড় বাজার শহীদ হাসান চত্বরে গিয়ে সমাবেশ করা হয়।
এসময় জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যজোটের আহ্বায়ক অ্যাড. সাঈদ মাহমুদ শামীম রেজা ডালিমের সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশ সঞ্চালনা করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক সৈয়দ হেদায়েত হোসেন আসলাম। সমাবেশে সিনিয়র আইনজীবী মারুফ সরোয়ার বাবু, অ্যাড. এম এম শাহজাহান মুকুল, আ.স.ম. আব্দুর রউফ, আকরাম হোসেন, মানজার আলী জোয়ার্দ্দার হেলাল, মইন উদ্দিন মইনুল, বদিউজ্জামান, আহসান আলী, আসাদুজ্জামান আসাদ, অহিদুল আলম মানি খন্দকার, হেমায়েতউল্লাহ বেল্টু, মাসুদ পারভেজ রাসেল, মসিউর রহমান পারভেজ, আসাদুজ্জামান মিল্টন, ওয়ালিউর রহমান নয়ন, হাসিবুল ইসলাম ইব্রাহিম, জিল্লুর রহমান জালালসহ জাতীয়তাবাদী আইনজীবী ঐক্যজোটের নেতৃবৃন্দ বক্তব্য দেন।
বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন, আজ দেশ স্বৈরাচার মুক্ত হয়েছে এবং নতুনভাবে আবার এই দেশ পুনরায় জন্মগ্রহণ করেছে। নতুনভাবে দেশ স্বাধীন হয়েছে, ঠিক সেই সময়ে স্বৈরাচারী ফ্যাসিস্ট হাসিনা সরকারের মদদপুষ্ট দালাল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিসহ শপথভঙ্গকারী বিচারপতিগণ অন্তর্বর্তীকালীন সরকারকে অবৈধ ঘোষণা করার জন্য যে চক্রান্ত করেছিল, সেটা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারাসহ সাধারণ ছাত্রজসতা এবং এ দেশের সচেতন আইনজীবীগণের দাবির প্রেক্ষিতে নস্যাৎ হয়ে যায়।
সভা থেকে প্রধান বিচারপতিসহ শপথভঙ্গকারী সকল বিচারপতি যদি পদত্যাগ না করেন, তাহলে তাদেরকে গণভববনের মতো পরিণতি ভোগ করতে হবে বলে স্মরণ করিয়ে দেওয়া হয়। আগামী দিনের যে কোনো আন্দোলন-সংগ্রামে সকলকে ঐক্যবদ্ধ থাকার অনুরোধ জানানো হয়।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)