মেহেরপুরে যুব মহিলালীগের উঠান বৈঠক

আপলোড তারিখঃ 2017-09-15 ইং
মেহেরপুরে যুব মহিলালীগের উঠান বৈঠক ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর পৌর এলাকার মিয়াপাড়ায় যুব মহিলা লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার বিকালে পৌর যুব মহিলালীগের আয়োজনে উঠান বৈঠকে পৌর যুব মহিলা লীগের সভানেত্রী রোকসানা কামাল রুনুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ যুব মহিলালীগের কেন্দ্রীয় কমিটির সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম। জেলা শাখার সাধারণ সম্পাদিকা রুতশোভা মন্ডলের সঞ্চালনায় উঠান বৈঠকে উপস্থিত ছিলেন সদর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী লতিফন নেছা লতা, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী তকলিমা খাতুন, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা তহমিনা খাতুন, মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মফিজুর রহমান মফিজ, মেহেরপুর জেলা যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান হিরন, জেলা ছাত্রলীগের বিজ্ঞান ও তথ্য প্রযুক্তি বিষয়ক সম্পাদক এ কে কুতুব, পৌর যুব মহিলা লীগের সদস্য মুন্নি প্রমুখ। এ ছাড়াও উঠান বৈঠকে আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দসহ এলাকার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)