১১ দফা দাবিতে ঝিনাইদহ পুলিশের বিক্ষোভ

আপলোড তারিখঃ 2024-08-08 ইং
১১ দফা দাবিতে ঝিনাইদহ পুলিশের বিক্ষোভ ছবির ক্যাপশন:

ঝিনাইদহে ১১ দফা দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে কর্মবিরতি পালন করছেন জেলায় কর্মরত পুলিশ কর্মকর্তা ও সদস্যরা। গতকাল বুধবার সন্ধ্যায় ঝিনাইদহ পুলিশ লাইনসে ১১ দফার দাবিতে বিক্ষোভ মিছিল করেন পুলিশ লাইনসে কর্মরত তিন শতাধিক পুলিশ সদস্য। এতে পুলিশ সুপার আজিম উল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া একাত্মতা ঘোষণা করে বক্তব্য দেন। বাংলাদেশ পুলিশ কোনো সরকার বা রাজনৈতিক দলের অধীনে কাজ করবে না, নিরপেক্ষ ভূমিকা পালন করে বাংলাদেশের জনগণের সেবা তথা রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করবে বলে দাবি করেন তারা। এছাড়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে পুলিশ সদস্য হত্যার বিচার, ৮ ঘণ্টা ডিউটি, ছুটি বৃদ্ধি, সোর্স মানি প্রদান, ঝুঁকি ভাতা, নিজ রেঞ্জে বদলিসহ ১১ দফা দাবি তুলে ধরেন তারা।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)