জীবননগরে জামায়াতের আনন্দ মিছিল

আপলোড তারিখঃ 2024-08-08 ইং
জীবননগরে জামায়াতের আনন্দ মিছিল ছবির ক্যাপশন:

জীবননগরে ফ্যাসিস্ট, স্বৈরাচার, খুনি হাসিনার কবল থেকে দেশ মুক্তি পাওয়ায় বাংলাদেশ জামায়াতে ইসলামী জীবননগর উপজেলা শাখার উদ্যোগে আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেলে এই আনন্দ শোভাযাত্রা ও সমাবেশ অনুষ্ঠিত হয়। জামায়াতের উপজেলা আমির মাওলানা সাজেদুর রহমানের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর চুয়াডাঙ্গা জেলা আমির অ্যাডভোকেট রুহুল আমীন। উপজেলা সেক্রেটারি সাখাওয়াত হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন জেলা নায়েবে আমির মাওলানা আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাডভোকেট আসাদুজ্জামান, জেলা সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল, আব্দুল কাদের, জেলা জামায়াত নেতা মাওলানা ইসরাইল হোসেন, মাওলানা হাফিজুর রহমান, ছাত্রশিবিরের জেলা সভাপতি এমদাদ হোসেন, পৌর আমির হাফেজ ফিরোজ হোসেন প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)