ছবির ক্যাপশন:
মেহেরপুর অফিস: মেহেরপুর শহেরর আবাসিক হোটেল আরাম’র লাইসেন্স না থাকায় ১০ হাজার টাকা জরিমানা আদায় করেছেন ভ্রাম্যমান আদালত। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠান সাইদুর রহমান এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। ভ্রাম্যমান আদালতের বিচারক পাঠান সাইদুর রহমান জানান, আবাসিক হোটেল পরিচালনার লাইসেন্স না থাকায় আরাম আবাসিক হোটেল মালিককে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
