আন্দুলবাড়ীয়ায় ছাত্র-জনতাসহ আন্দোলনে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া

আপলোড তারিখঃ 2024-08-07 ইং
আন্দুলবাড়ীয়ায় ছাত্র-জনতাসহ আন্দোলনে শহিদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ছবির ক্যাপশন:

জীবননগর উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী মেসার্স লতিফ ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মোহা. আব্দুল লতিফ বিশ্বাসের উদ্যোগে দেশের ছাত্র-জনতাসহ যারা আন্দোলনে শহিদ হয়েছেন, তাদের আত্মার শান্তি ও মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার এশার নামাজের পর আন্দুলবাড়ীয়াস্থ মেসার্স লতিফ ট্রেডার্সে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্য দেন জীবননগর উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন আন্দুলবাড়ীয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও আন্দুলবাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য আতিয়ার রহমান, সিনিয়র সহসভাপতি খন্দকার নাসির উদ্দীন সোহাগ, মেসার্স লতিফ ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী মোহা. আব্দুল লতিফ বিশ্বাস, আন্দুলবাড়ীয়া কলেজিয়েট স্কুলের প্রিন্সিপাল মোস্তফা আমজাদ, জেলা ছাত্রদলের সহসভাপতি সাইদুর রহমান বাবু, জামায়াত নেতা মোল্লা হাসিবুল ইসলাম শান্ত প্রমুখ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)