দামুড়হুদায় জামায়াতের শুকরানা নামাজ ও বিজয় মিছিল

আপলোড তারিখঃ 2024-08-07 ইং
দামুড়হুদায় জামায়াতের শুকরানা নামাজ ও বিজয় মিছিল ছবির ক্যাপশন:

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবিতে বাধ্য হয়ে প্রধানমন্ত্রী পদ থেকে শেখ হাসিনার পদত্যাগের ঘটনায় দামুড়হুদায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে বিজয় মিছিল ও শুকরানা নামাজ আদায় অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার শেখ রাসেল মিনি স্টেডিয়াম মাঠে শুকরানা নামাজ আদায় করেন নেতা-কর্মীরা। নামাজ শেষে একটি বিজয় মিছিল বের হয়। মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। শুকরানা নামাজ ও বিজয় মিছিলে প্রধান অতিথি থেকে বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চুয়াডাঙ্গা জেলা আমির মো. রুহুল আমিন।

``

আরও বক্তব্য দেন দামুড়হুদা থানা বিএনপির সভাপতি মনিরুজ্জামান মনির, সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, জেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা মো. আজিজুর রহমান, জেলা সেক্রেটারি অ্যাড. আসাদুজ্জামান, দামুড়হুদা উপজেলা আমির মো. নায়েব আলী, উপজেলা নায়েবে আমির নজরুল ইসলাম, উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল গফুর, উপজেলা সহকারী সেক্রেটারি রফিকুল ইসলাম জিয়া, দামুড়হুদা ইউনিয়ন আমির আবুল বাশার, হাউলী ইউনিয়ন আমির ওবায়দুর রহমান, কার্পাসডাঙ্গা ইউনিয়ন আমির আব্দুর রশিদ, নাটুদাহ ইউনিয়ন আমির মাওলানা ফজলুল হক ও চুয়াডাঙ্গা জেলা শিবিরের সভাপতি মহসিন আলী।

এছাড়াও উপস্থিত ছিলেন মাওলানা আবু হানিফা, মুহসিন আলী, এখতিয়ার রহমান শামসুজ্জোহা, মাওলানা আব্দুল খালেক, মো. ইসমাঈল হোসেন, মো. আব্দুল গাফফার, মো. আবুস সাত্তার, মো. হাবিবুর রহমান, মো. শামসুল ইসলাম, অ্যাড. হাসিবুল ইসলামসহ জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা। অনুষ্ঠান পরিচালনা করেন দামুড়হুদা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি আবেদ উল্লাহ।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)