বিতরণ ও রোপন কর্মসুচির উদ্বোধন করলেন এমপি টগর

আপলোড তারিখঃ 2017-09-15 ইং
বিতরণ ও রোপন কর্মসুচির উদ্বোধন করলেন এমপি টগর ছবির ক্যাপশন:
দামুড়হুদা গার্লস স্কুল অ্যান্ড কলেজ ও ষ্টেডিয়াম মাঠে তালবীজ দামুড়হুদা প্রতিনিধি: প্রধানমন্ত্রীর নির্দেশে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক জিয়া উদ্দীনের পরিকল্পনায় ‘সবুজ চুয়াডাঙ্গা সমৃদ্ধ বাংলাদেশ’ বাস্তবায়নের লক্ষে সারা দেশের ন্যায় দামুড়হুদা গার্লস স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের মাঝে তাল বীজ বিতরণ করা হয়েছে। এছাড়া, দামুড়হুদা ষ্টেডিয়াম মাঠের চারিদিকে তাল গাছের বীজ রোপন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তাল বীজ রোপন ও বীজ বিতরন কর্মসূচীর উদ্বোধন করেন চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য হাজী আলী আজগার টগর। এ সময় আরো উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা পরিষদের চেয়ারম্যান মাও. আজিজুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার রফিকুল হাসান, মহিলা ভাইস চেয়ারম্যান ছালমা জাহান পারুল, ভাইস চেয়ারম্যান আ: কাদের, পারকৃষ্ণপুর-মদনা ইউনিয়নের চেয়ারম্যান এসএএম জাকারিয়া আলম, দামুড়হুদা গার্লস স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ নূর জাহান, ম্যানেজিং কমিটির সভাপতি মো. ইমতিযাজ হোসেন, দামুড়হুদা উপজেলা প্রেসক্লাবের সভাপতি এম নুরন্নবী, সাধারণ সম্পাদক সামসুজ্জোহা পলাশ, বাংলাদেশ সাংবাদিক সমিতির দামুড়হুদা উপজেলা শাখার সভাপতি মো. শরীফ উদ্দীন, সহ-সভাপতি আব্দুর রহমান জসীম, সাধারণ সম্পাদক এম বি ফয়সাল তানজীরসহ ম্যানেজিং কমিটির মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অভিভাবক সদস্য সুমাইয়া পারভীন বেবি সহ বিদ্যালয়ের ছাএীরা উপস্থিত ছিলেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)