চুয়াডাঙ্গায় জনসচেতনতা কার্যক্রমে সেনা কর্মকর্তা লে. কর্নেল জয়নুল আবেদীন

আপলোড তারিখঃ 2024-08-07 ইং
চুয়াডাঙ্গায় জনসচেতনতা কার্যক্রমে সেনা কর্মকর্তা লে. কর্নেল জয়নুল আবেদীন ছবির ক্যাপশন:

চুয়াডাঙ্গার জেলার দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মোহা. জয়নুল আবেদীন চুয়াডাঙ্গার বিভিন্ন সড়কে জনসচেতনতা কার্যক্রম করেছেন। গতকাল মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা সদর থানা ফটকে দাঁড়িয়ে জনসাধারণের উদ্দেশ্যে বক্তব্য দেন তিনি।

লেফটেন্যান্ট কর্নেল মোহা. জয়নুল আবেদীন বলেন, ‘কোনো ভাঙচুর করবেন না, আইন নিজের হাতে নেবেন না। মাননীয় সেনাপ্রধান আবার জাতির উদ্দেশ্যে বক্তব্য দেবেন। দ্রুত সময়ের মধ্যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হবে। প্রতিটি হত্যা ও অন্যায়ের বিচার হবে। আপনারা দোকানপাট খোলেন, কোনো লুটতরাজ, ভাঙচুর, হামলা বা সংখ্যালঘুদের গায়ে আঘাত করা যাবে না। এটা বর্হিবিশ্বে আমাদের সুনাম ক্ষুণ্ন করছে। দেশকে বাঁচাতে হবে, এটা আমাদের দেশ। আপনারা স্বাভাবিক জীবনে ফিরে আসুন, সবকিছু এখন স্বাভাবিক। সবাই মিলেমিশে থাকবেন, এটা আমাদের দেশ, দেশের সম্পদ বাঁচাতে হবে। কেউ অপরাধ করে থাকলে তাকে শাস্তির আওতায় আনা হবে।’

এসময় সাধারণ জনগণ নিজেরদের ও সেনা সদস্যদের মধ্যে মিষ্টি বিতরণ করেন। একে অপরকে বুকি জড়িয়ে আলিঙ্গন করতেও দেখা যায় সেনা সদস্য ও সাধারণ মানুষকে। পরে সেনা সদস্যরা শহরের বিভিন্ন সড়কে টহল দেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)