দামুড়হুদায় একই রাতে ৪টি গরু চুরি

আপলোড তারিখঃ 2017-09-15 ইং
দামুড়হুদায় একই রাতে ৪টি গরু চুরি ছবির ক্যাপশন:
দামুড়হুদা প্রতিনিধি: দামুড়হুদা উপজেলার কুনিয়া গ্রামের ৩টি বাড়ী থেকে ৪টি গরু চুরির ঘটনা ঘটেছে। গত মঙ্গলবার মধ্যরাতে এ চুরির ঘটনা ঘটে। কুনিয়া গ্রামের বাসিন্দা মৃত আনসার আলীর ছেলে সাইদুর রহমান জানান, ওই রাত শেষে ভোরবেলায় গোয়াল ঘরে গিয়ে দেখি আমার ২টি গরু নেই। তিনি আরো জানান, আমার ভাই আব্দুল মালেকের একটি এবং আরেকভাই আবু বক্কর সিদ্দীকের একটি মোট ৪টি গরু গোয়ালঘর থেকে চুরি হয়। এব্যাপারে আনসার আলীর ছেলে সাইদুর দামুড়হুদা মডেল থানায় একটি লিখিত অভিযোগ করেন। এ ব্যাপারে দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু জিহাদ বলেন, গরু চুরির ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগের সাথে সাথে পুলিশ গরুগুলো উদ্ধারে তৎপর রয়েছে। গরুগুলো উদ্ধার না হওয়া ও চোর ধরা না পড়া পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)