দর্শনায় মানুষের জান-মাল রক্ষায় মাঠে বিএনপি নেতা বুলেটসহ সাংবাদিকরা

আপলোড তারিখঃ 2024-08-07 ইং
দর্শনায় মানুষের জান-মাল রক্ষায় মাঠে বিএনপি নেতা বুলেটসহ সাংবাদিকরা ছবির ক্যাপশন:

দর্শনায় স্বৈরাচার শেখ হাসিনার পতনের পর উত্তেজিত জনতা যাতে সাধারণ মানুষের জানমালের ক্ষতি না করে, সে বিষয় হাবিবুর রহমান বুলেট চেষ্টা চালাচ্ছেন। তিনি শহরের এ মাথা থেকে ওই মাথা পর্যন্ত দৌঁড়ে বেড়িয়েছেন। কখনো সড়কপথে কখনো সংখ্যালঘু পাড়ায় আবার কখনো নেতাদের বাড়িতে বাড়িতে যাচ্ছেন। এছাড়া নাহারুল ইসলাম উত্তেজিত নেতা-কর্মীদের থামাতে ছুটেছেন।

এছাড়া সাংবাদিক আওয়াল হোসেন সোনালী ব্যাংক এলাকা এবং দর্শনা প্রেসক্লাবের সভাপতি ইকরামুল হক পিপুল ও সাংবাদিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম ও হাবিবুর রহমান বুলেট দর্শনা থানা এলাকায় কোনো প্রকার অপ্রীতিকর যেন ঘটনা না ঘটে, সে বিষয় ভূমিকা রাখছেন। তারা বিএনপি নেতা-কর্মীদের শান্ত করার চেষ্টা করেছেন। তবে কিছু কিছু স্থানে বেশ অপ্রীতিকর ঘটনা সামাল দেওয়া সম্ভব হয়নি। হাবিবুর রহমান বুলেট সকল নেতা-কর্মীদের জ্বালাও পোড়াও থেকে বিরত থেকে সকলের সহযোগিতা কামনা করেন। এছাড়া দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার প্রতিনিয়ত দর্শনার খবর রাখছেন।

সম্পাদকীয় :

প্রধান সম্পাদকঃ নাজমুল হক স্বপন
ফোনঃ +৮৮০২৪৭৭৭৮৭৫৫৬

সম্পাদক ও প্রকাশকঃ শরীফুজ্জামান শরীফ

ব্যবস্থাপনা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ

বার্তা সম্পাদকঃ শরীফুজ্জামান শরীফ


বার্তা ও বানিজ্যিক কার্যালয়ঃ

অফিসঃ পুলিশ পার্ক লেন (মসজিদ মার্কেটের ৩য় তলা) কোর্ট রোড, চুয়াডাঙ্গা।

ইমেইলঃ dailysomoyersomikoron@gmail.com

মোবাইলঃ ০১৭১১-৯০৯১৯৭, ০১৭০৫-৪০১৪৬৪(বার্তা-বিভাগ), ০১৭০৫-৪০১৪৬৭(সার্কুলেশন)