ছবির ক্যাপশন:
সারা দেশে ১৫ আগস্টকে সামনে রেখে মাসের প্রথম দিন থেকেই বিভিন্ন কর্মসূচি শুরু করেছে আওয়ামী লীগসহ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনগুলো। এ মাসের প্রথম দিন গতকাল বৃহস্পতিবার পৃথকভাবে চুয়াডাঙ্গার দামুড়হুদা ও জীবননগরে যথাযোগ্য মর্যাদায় ১৫ আগস্ট পালনে প্রস্তুতিমূলক সভা করেছে আওয়ামী লীগের নেতা-কর্মীরা।
দামুড়হুদা:
১৫ই আগস্ট জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের ৪৯তম শাহাদাতবার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন উপলক্ষে দামুড়হুদায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেল সাড়ে পাঁচটায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে ডাকবাংলা চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহফুজুর রহমান মন্জু। পবিত্র কুরআন থেকে তিলাওয়াতে মধ্যদিয়ে সভার কার্যক্রম শুরু করেন উপজেলা আওয়ামী কৃষক লীগের সভাপতি রফিকুল ইসলাম।
সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদুল ইসলাম, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জুড়ানপুর ইউপি চেয়ারম্যান সোহরাব হোসেন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আ. আজিজ, নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ. মমিন মাস্টার, দামুড়হুদা সদর ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বখতিয়ার হোসেন বকুল, রায়পুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাইদুর রহমান সণ্টু, দামুড়হুদা পাইলট গার্লস হাইস্কুলের শিক্ষক আব্দুর রাজ্জাক ও আওয়ামী লীগ নেতা বদর উদ্দিন।
উপজেলা আওয়ামী যুবলীগের সাবেক আহ্বায়ক অ্যাড. আবু তালেবের সঞ্চালনা ও সার্বিক ব্যবস্থাপনায় সভায় আরও উপস্থিত ছিলেন নাটুদহ ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ. সালাম, নতিপোতা ইউনিয়ন আওয়ামী লীগ নেতা মহসিন আলী, আব্দুল ওদুদ শাহ ডিগ্রি কলেজের যুগ্ম আহ্বায়ক শাহীনসহ স্থানীয় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ। সভায় আগামী সর্বসম্মতিক্রমে ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধুর ৪৯তম শাহাদাত বার্ষিকী পালনে বিভিন্ন কর্মসূচি গ্রহন করা হয়।

জীবননগর:
জীবননগর উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৯তম শাহাদতবার্ষিকী উপলক্ষে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি নজরুল ইসলাম। সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মো. আব্দুল লতিফ অমল ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি গোলাম মোর্তুজা। আরও উপস্থিত ছিলেন উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী আয়েশা সুলতানা লাকী, রায়পুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুর রহমান মাস্টার, পৌর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ইকতিয়ার হোসেন, ধর্মবিষয়ক সম্পাদক ইনামুল হক, আওয়ামী লীগ নেতা খলিলুর রহমান, সীমান্ত ইউনিয়ন নেতা জাকির হোসেনসহ আওয়ামী লীগের অঙ্গ-সংগঠনের নেতা কর্মীবৃন্দ।
